বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটের জিকুয়া গ্রামে দুর্ধর্ষ ডাকাতি ॥ হামলায় আহত ৪

  • আপডেট টাইম সোমবার, ৩১ আগস্ট, ২০১৫
  • ৮১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার জিকুয়া গ্রামে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা ওই বাড়ির লোকজনকে মারপিট করে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করে নিয়ে যায়। তাদের হামলায় ওই পরিবারের ৪ জন আহত হয়েছে। গত শনিবার দিবাগত গভীররাতে এ ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের হাজি আব্দুস সাত্তার (৭৫), তার পুত্র আব্দুস সামাদ (৩০), পুত্র বধু আঙ্গুরা খাতুন (২৫) সহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়লে একদল মুখোশধারী ডাকাত দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় বাঁধা দিলে তাদেরকে পিঠিয়ে আহত করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৫লাখ টাকার মালামাল নিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com