বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জের ৬ সন্তানের জনক জনতার হাতে ছুরাসহ আটক

  • আপডেট টাইম সোমবার, ৩১ আগস্ট, ২০১৫
  • ৯২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের বরমপুর গ্রামে ৬ সন্তানের জনকের সাথে ২ সন্তানের জননীর পালিয়ে যাওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার আসামী ৬ সন্তানের জনককে ছোরাসহ আটক করেছে জনতা। পরে গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকার রবিবার দুপুরে চৌধুরীবাজারে এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়,  বরমপুর গ্রামের আলীমুল্লাহর পুত্র ৬ সন্তানের জনক মোঃ সেলিম মিয়া (৪০) এর সাথে প্রতিবেশী স্বামী পরিত্যাক্তা ২ সন্তানের জননী নুরুন্নাহার (৩০) এর সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। সম্প্রতি নুরুন্নাহার ও সেলিম অজানার উদ্দেশ্যে পালিয়ে যায়। এ ব্যাপারে সেলিমের স্ত্রী নিরূপায় হয়ে হবিগঞ্জ কোর্টে তাদের বিরুদ্ধে মামলা করলে সেলিম ও তার সাঙ্গপাঙ্গরা ক্ষিপ্ত হয়ে উঠে। সেলিম তার ১ম স্ত্রী বাদি মনোয়ারা বেগম ও সমন্ধী সফিক মিয়াকে হত্যার চেষ্টা করতে থাকে। গতকাল ওই সময় চৌধুরীবাজার এলাকায় সফিক মিয়া ও তার বোন মনোয়ারাকে একা পেয়ে সেলিম ও তার দলবল ছোরা দিয়ে হত্যার চেষ্টা চালায়। তাদের চিৎকারে লোকজন এগিয়ে এসে সেলিমকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ সময় তার সাথে থাকা অন্যান্যরা পালিয়ে যায়। মনোয়ারা ও সফিক মিয়া বর্তমানে হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকার বাসিন্দা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com