সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নবীগঞ্জে মুক্তিযুদ্ধার সন্তানকে পুড়িয়ে হত্যার চেষ্টা ॥ শংকাযুক্ত ঘটনায় পুুলিশের জিডি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫
  • ৫৬৭ বা পড়া হয়েছে

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের জন্তরী (কলেজ পাড়া) গ্রামের মুক্তিযোদ্ধা সন্তান গোপাল সরকারকে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ তদন্ত করছে পুলিশ। এছাড়াও ঘটনা নিয়ে শংসয় বিদ্যমান রয়েছে মর্মে পুলিশের তরফ থেকে জিডির খবর পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। রবিবার রাতে সহোদর রাখাল সরকার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। শ্মশান ঘাট নিয়ে বিরোধের জের হিসেবে এঘটনা ঘটে। অভিযোগকারী রাখাল সরকারকে থানায় খবর দিয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। হাসপাতালে ভর্তি সংক্রান্ত কাগজপত্র তলব করেন ওসি আবদুল বাতেন। এরিপোর্ট লিখা পর্যন্ত অভিযোগ রেকর্ড হয়নি। অভিযুক্ত নজাপতের পরিবার তরফ থেকে আলোচিত ঘটনাকে ষড়যন্ত্রমূলক হিসেবে অবিহিত করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার করগাঁও ইউনিয়নের জন্তরী (কলেজপাড়া) গ্রামের মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ সরকারের পুত্র গোপাল সরকার নিজেদের শ্মশান রক্ষায় বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। এঘটনায় ক্ষুব্ধ হন একই গ্রামের নজাপত মিয়া গং। উল্লেখিত এলাকার একমাত্র শ্মশানের ভূমি ছেড়ে দেয়ার জন্য তিনি হুমকি দেন। ওই ভূমি তাদের প্রয়োজন নেই মর্মে লিখিত দেয়ার জন্য চাপ প্রয়োগ করেন। ২১ আগষ্ঠ রাতে অভিযুক্ত নজাপত তার লোকজন নিয়ে গোপাল সরকারকে কলেজের নিকটবর্তী রুহুল মিয়ার দোকানে পেয়ে সাদা কাগজে লিখিত দেয়ার জন্য চাপ দেয়। অন্যথায় তাকে মেরে ফেলার হুমকি দেয়ার অভিযোগ ওঠে। ওই দিন রাত প্রায় ১২ ঘটিকায় নজাপত মিয়ার নেতৃত্বে তার দুই পুত্র খালেদ মিয়া (৩৫) জুনেদ মিয়া (৩০) মছরত উল্যার পুত্র এনামুল মিয়া (২৬) মছরত উল্যা (৬২) সহিদ মিয়া (৩৫) এর নেতৃত্বে দুর্বৃত্তরা ঘরের ভিতর প্রবেশ করে গোপাল সরকারকে মারপিট শুরু করে। তার চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে খালেদ মিয়া তার হাতে থাকা কেরোসিন গোপাল সরকারের শরীরে ছিটিয়ে দেয়। নজাপত মিয়া দিয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে গোপাল সরকারের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। হতদরিদ্র গোপাল সরকারের পরিবার আতংকে ঘটনা চাপিয়ে যাওয়ার চেষ্টা করে। গোপালের অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত সিলেট এমজি ওসমানী মেডিকেল প্রেরণ করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত গোপাল সরকারের ভর্তি বা সিলেট রেফার  সংক্রান্ত তথ্য পরিলক্ষিত হয়নি। এনিয়ে পুলিশ অভিযোগকারীকে জিজ্ঞাসাবাদ করে। রহস্য উদঘাটন এবং সংশয় যুক্ত হওয়ায় পুলিশের তরফ থেকে জিডির খবর পাওয়া গেছে। উপজেলা পুজা পরিষদ তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। থানার ওসি মোঃ আবদুল বাতেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অভিযোগকারী রাখাল সরকার বলেন, অভিযোগ দেয়ার পর রবিবার রাতে থানার ওসি আবদুল বাতেন খবর দিয়ে থানায় যেতে বলেন। থানায় উপস্থিত হলে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। হাসপাতালের কাগজপত্র দেখতে চান। সিলেট ওসমানী মেডিকেল থেকে ভর্তি সংক্রান্ত কাগজ থানায় জমা দেব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com