বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গবাসী চরম দুর্ভোগে অধিকাংশ রাস্তা কাদা ময়লা আর্বজনায় সয়লাব

  • আপডেট টাইম রবিবার, ২৩ আগস্ট, ২০১৫
  • ৫৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদর বিশ্বের বৃহত্তম গ্রামটির প্রত্যেকটি পাকা সড়ক খানাখন্দে ভরা। পৌরসভা না হওয়ায় কোন একটি রাস্তা পাশে ও ড্রেন নেই। অধিকাংশ ৮/১০ফুট প্রসস্ত পাকা রাস্তার ও সাইড স্নোপের কংক্রিট বিটুমিন সরে স্থানে স্থানে ইট সুরকি দেবে গর্ত হয়ে গিয়েছে। কাদা ময়লায় একাকার সড়ক যেন বানিয়াচংবাসীর নিত্য সঙ্গী। ভাঙ্গাচোরা সড়কের সঙ্গে যুক্ত হয়েছে রিক্সা, টেলাগাড়ি, সিএনজি, টমটম, ট্রলি, ডায়না জাতীয় পরিবহন। সব মিলিয়ে দূর্ভোগের জনপদে পরিনত হয়েছে পৃথিবীর বৃহত্তম গ্রামের সর্বত্র। রাস্তার এমন হাল হলেও তা সারানোর কোন উদ্যোগই তেমন চোখে পড়ছে না। বরং দিন দিন প্রতিটি সড়কের অবস্থা আরও বেহাল হচ্ছে। সদরের বেশ কয়েকটি রাস্তা প্রায় চলাচলের অনুপযোগি হয়ে পড়ছে। এসব রাস্তা একটু বৃষ্টি হলেই ডুবে যায় অনেকাংশ। জনাব আলী কলেজ রোড, এল আর সরকারী উচ্চ বিদ্যালয় রোড, বড়বাজার আদর্শ বাজার রোডে পথচারী চলাচলে কোন সুবিধাই থাকে না। বানিয়াচং সদরের বড়বাজার-জনাব আলী কলেজ রোড, গ্যানিংগঞ্জ বাজার ছিলাপাঞ্জা সড়ক, বড়বাজার-সারেং বাজার সড়ক, বড়বাজার নন্দীপাড়া সড়ক, আদারবাড়ি-গ্যানিংগঞ্জ-কুন্ডরপাড় সড়ক, গ্যানিংগঞ্জ বাজার-গার্লস স্কুল-বড়বাজার সড়ক, নুতন বাজার-৫/৬নং বাজার-বড় বাজার সড়ক, আদমখানী-শৈদ্যা টুলা আদর্শ বাজার সড়ক, কুতুব খানী রোড, শরীফখানী সড়ক, বনমথুরা সড়ক, শেখের মহল্লা রোড, হাসপাতাল সড়কের স্থানে স্থানে জমে আছে আবর্জনা। স্থানে স্থানে গর্ত আর ভাঙ্গাচুরা রাস্তায়ই ছোট ছোট যানবাহন চলাচল করে হেলে দুলে। সামান্য বৃর্ষ্টিতে রাস্তায় হেটে চলাই দায়। অন্যদিকে খাল-নালা বন্ধ হয়ে যাওয়ায় বানিয়াচং এ জলাবদ্ধতা এক মহামারিতে রূপ নিয়েছে। এ বিষয়ে বানিয়াচং সদর দক্ষিন পশ্চিম-ইউ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন বলেন, বানিয়াচং গ্রামবাসীর প্রতি বিমাতা সুলভ আচরণ করা হচ্ছে। বানিয়াচং সদরের ৪ ইউপিতে যৎসামান্য অর্থ বরাদ্ধ আসে এ দিয়ে কিছু করার নেই। পৌরসভা হলে হয়ত শত সহস্র কোটি টাকা বরাদ্ধ আসত। তাই সময়ের দাবি বানিয়াচংকে নাগরিক সুবিধা দিয়ে রাস্তা খাল-নালা উদ্ধার করে যুগোপযোগি উন্নয়নে গ্রামবাসীকে আরও সচেষ্ট হওয়ার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com