সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জের গ্রামীণ পাকা সড়কগুলোর বেহাল দশা

  • আপডেট টাইম বুধবার, ১৯ আগস্ট, ২০১৫
  • ৫৭৯ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে গ্রামীণ পাকা সড়কগুলো বেহাল দশায় পরিণত হয়েছে। এলজিইডির অর্থায়নে নির্মিত সড়কগুলো সংস্কারের অভাবে বর্তমানে চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। উপজেলা সদরের সাথে ১৩টি ইউনিয়নের সংযোগ সড়ক এবং ইউনিয়ন পরিষদের সাথে প্রত্যন্ত অঞ্চলের সংযোগ রক্ষাকারী কাঁচা-পাকা রাস্তাগুলোর অধিকাংশেরই ভেঙ্গে পাকা চিহ্ন মুছে গেছে। একদিকে নির্মাণের সময়ই দু’নম্বরী অপরদিকে দীর্ঘ দিন ধরে সংস্কার না করায় সড়ক আর সড়ক নেই। এতে সাধারণ মানুষ সহ স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, নবীগঞ্জ উপজেলা সদরের সাথে যোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো গত এক যুগেও সংস্কার হয়নি। রাস্তায় ইটের খোয়া উঠে গিয়ে বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আউশকান্দি, গোপলার বাজার থেকে ডেবনা ব্রীজ, বাংলা বাজার থেকে গোপলার বাজার, কাজির বাজার থেকে নবীগঞ্জ, এনাতগঞ্জ থেকে বান্দের বাজার, গোপলার বাজার থেকে সরকার বাজার পর্যন্ত গ্রামীণ রাস্তাগুলো খানাখন্দে পরিণত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এদিকে দেবপাড়া ইউনিয়ন অফিসের সামন যেন বিজনা নদী বয়ে গেছে।
এলজিইডি ছাড়াও বিভিন্ন এনজিও, কাবিখা ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে করা রাস্তা-ঘাটের সংস্কার বা উন্নয়নে হাত দেয়া হয় না বহুদিন ধরে। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা এলজিইডি প্রধান প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে তিনি স্বীকার করে বলেন, উপজেলার অধিকাংশ পাকা সড়ক সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তিনটি প্রকল্পে ভাগ করে বেশ কয়েকটি রাস্তা সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com