বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে গুণধর পুত্রের পিটুনিতে মা-বাবা আহত

  • আপডেট টাইম সোমবার, ১৭ আগস্ট, ২০১৫
  • ৬২২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে মা-বাবাকে পিটিয়ে আহত করে ঘর থেকে মালামাল নিয়ে গেছে এক গুণধর পুত্র। উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের ঊষাইনগর গ্রামে শনিবার বিকেলে এ ঘটনাটি ঘটেছে। আহতরা হলেন-ওই গ্রামের কুরবান আলী (৬৫) ও তার স্ত্রী আছিয়া খাতুন (৫০)। গুণধর পুত্রের নাম তাজুল ইসলাম (২৫)। চুনারুঘাট হাসপাতালে ভর্তি আহত মা-বাবা জানান, খরিদা একমাত্র বসত ভিটা আত্মসাতের জন্য দীর্ঘদিন যাবত ছেলে তাজুল ইসলাম তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে আসছে। এরই জের ধরে গত শনিবার বিকালে তাজুল তার মা বাবার উপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায় এবং বসতঘরের মালামাল লুট করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় কুরবান আলী ও মা আছিয়া খাতুনকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে আহত মা-বাবা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com