বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

রওশন এরশাদের নেতৃত্বে নির্বাচনে যাচ্ছে জাপা

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৩
  • ৪৮০ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ রওশন এরশাদের নেতৃত্বে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টির (জাপা) একটি অংশ। এ অংশের সাথে রয়েছেন, নির্বাচনকালীন সরকারের পানিসম্পদ মন্ত্রী ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ ও দলের আরেক প্রেসডিয়াম সদস্য প্রধানমন্ত্রীর শিক্ষা ও স্বাস্থ্য উপদেষ্টা জিয়াউদ্দিন বাবলু।
তবে জাপা চেয়ারম্যান নির্বাচনে না যাওয়ার পক্ষে এখনও অটল। তিনি আজকেও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন। চিঠিতে নির্বাচনে অংশ না নেওয়ার কথা জানিয়ে বলেন, দলের কোনো প্রার্থীকে বর্তমানে ঘোষিত তফসিলের নির্বাচনে প্রতীক বরাদ্দ যেন না দেওয়া হয়।
জাপার ভেঙ্গে যাওয়ার এ খবর অস্বীকার করেছেন দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। তিনি বলেন, জাপার ভাঙ্গনের খবর সত্যি নয়। জাপা এইচএম এরশাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে।
সূত্রে জানা গেছে, সরকার চাইছে জাপাকে যেভাবেই হউক নির্বাচনে আনতে হবে। এরশাদ বেঁকে বসলেও রওশন এরশাদের নেতৃত্বে একটি অংশকে বাগে নিয়েছে সরকার। যেকোনো সময় এই অংশটি নির্বাচনে যাওয়ার ঘোষণা দেবে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com