বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে ভাবীকে পিটিয়ে আহত করেছে দুুবাই প্রবাসী দেবর

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫
  • ৫৪৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ভাবীকে পিটিয়ে আহত করেছে  দুুবাই প্রবাসী দেবর। গতকাল দুপুর ১২টার দিকে চুনারুঘাট সদর ইউনিয়নের গোলগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহত ভাবী হলেন-ওই গ্রামের তৈয়ব আলীর স্ত্রী মিনারা খাতুন (৩০)। ভাবীকে পিটুনীদাতা দেবরের নাম সুরুজ আলী। আহত মিনারা খাতুন জানান, তার স্বামী তৈয়ব আলী এবং দেবর সুরুজ আলীর মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। গতকাল দুপুরের দিকে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় মিনারা খাতুন বাধা দিতে গেলে সুরুজ আলী উত্তেজিত হয়ে ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠি দিয়ে পিটিয়ে মিনারা খাতুনের সারা শরীরে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এ ব্যাপারে মিনারা খাতুনের স্বামী তৈয়ব আলী চুনারুঘাট থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com