বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

কিবরিয়া হত্যা মামলার চার্জ গঠন ১৮ আগস্ট

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ আগস্ট, ২০১৫
  • ৫৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ষষ্ঠ বারের মতো পেছালো বহুল আলোচিত সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জ গঠনের তারিখ। গতকাল সোমবার  সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ মামলার চার্জ গঠনের দিন, মামলায় হাজতি আসামিদের সবাইকে উপস্থিত করা হয়। তবে সিলেট সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী অনুপস্থিত থাকায়, আবারও পিছিয়েছে চাঞ্চল্যকর এ মামলার চার্জ গঠনের তারিখ। আদালতের বিচারক মকবুল আহসান আগামী ১৮ আগস্ট মামলার চার্জ গঠনের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করেন। ওই তারিখে সব আসামিকে উপস্থিত করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কিশোর কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলায় হাজতি ১৪ আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মুফতি হান্নানসহ ১৩ আসামিকে আদালতে হাজির করা হয়। কিন্তু অসুস্থতাজনিত কারণে আরিফুল হক চৌধুরীকে আদালতে হাজির করা হয়নি। ফলে তারিথ পিছিয়ে ১৮ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামীলীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। গ্রেনেড হামলার এ ঘটনায় জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সংসদ সদস্য আব্দুর মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com