বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হত্যা মামলায় শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগ সভাপতি ছালেক মিয়ার জামিন নামঞ্জুর

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ আগস্ট, ২০১৫
  • ৫২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হত্যা মামলায় গ্রেপ্তার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি ছালেক মিয়ার জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট খন্দকার কৌশিক আহমেদ জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, গত রবিবার গভীর রাতে র‌্যাব-৯ শ্রীমঙ্গলের একটি দল ছালেক মিয়াকে শায়েস্তাগঞ্জ স্টেশন রোডের মদিনা সুপার মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করে। তিনি শায়েস্থাগঞ্জের আইয়ূব আলী হত্যা মামলার অন্যতম প্রধান আসামি। গতকাল সোমবার দুপুরে তাকে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট খন্দকার কৌশিক আহমেদের আদালতে হাজির করা হয়। এ সময় তার আইনজীবীরা জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক তা নাকচ করে দেন। এ সময় আদালত প্রাঙ্গনে দলীয় নেতাকর্মীরা ভিড় করায় দ্রুত তাকে কারাগারে পাঠানো হয়। উল্লেখ্য, গত ১৭ জুন দুপুরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকায় ১০ গ্রামবাসীর সংঘর্ষে শতাধিক লোক আহত হন। তাদের মধ্যে ২৩ জুন চিকিৎসাধীন অবস্থায় আইয়ূব আলীর মৃত্যু হয়। এ ঘটনার পর শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ছালেক মিয়াসহ ৫০-৬০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com