বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে মিথ্যে আশ্বাস দিয়ে যুবতীকে ধর্ষনের অভিযোগে দু’লম্পট গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০১৫
  • ৫৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুরে মিথ্যে বিয়ের আশ্বাস দিয়ে এক যুবতীতে ধর্ষনের অভিযোগে দু’লম্পটকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস.আই জহিরুল ইসলাম উপজেলার সম্পদপুর এলাকায় অভিযান চালিয়ে রেনু মিয়া ও মনছর মিয়া নামে দু’লম্পটকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়-উপজেলার আদাঐর ইউনিয়নের সম্পদপুর গ্রামের দুলাল মিয়ার মেয়ে  হাছেনা বেগমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে একই গ্রামের নজব আলীর ছেলে রেনু মিয়া (২৫)। সম্পর্কের এক পর্যায়ে রেনু মিয়া বিয়ের আশ্বাস দিয়ে ২০১৪ সালের সেপ্টেম্বর মাসের ৪ তারিখ রাতে তার সাথে শাররীক সম্পর্ক স্থাপন করে। এক পর্যায়ে হাছেনা গর্ভবতী হয়ে পড়লে তাকে ঘরে তুলে নেয়ার জন্য রেনুকে চাপ দিতে থাকে। রেনু বিভিন্ন অজু হাতে তা এড়িয়ে যায়। পরবর্তীতে হাছেনার পরিবার রেনু মিয়ার অভিভাবকদের কাছে বিষয়টি বলে হাছেনাকে ঘরে তুলে নেয়ার জন্য অনুরোধ করলে প্রভাবশালী আজব আলী ও তার লোকজন তাদেরকে অপমান করে বাড়ী থেকে তারিয়ে দেয়। ফলে হাছেনা বাদী হয়ে ২০১৫ সালের ১২ জুলাই থানায় একটি মামলা দায়ের করেন। গত মে মাসের ১৬ তারিখ রাতে হাছেনা একটি ছেলে জন্ম দেয়। প্রায় ১ মাস ৪ দিন পর ওই শিশু ছেলেটি মারা যায়। অপর দিকে মামলার আসামীদের গ্রেফতারে তদন্তকারী কর্মকর্তা বিভিন্ন স্থানে অভিযান চালায় এবং বুধবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com