বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০১৫
  • ৪৬৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার মাসিক আইনশৃঙ্খলা  কমিটির সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুর উদ্দিন বীর প্রতিক, ওসি আব্দুল বাতেন খান, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ মিলু, পৌরসভার প্যানেল মেয়র-২ শাহ রিজভী আহমেদ খালেদ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, আনোয়ারুর রহমান, সৈয়দ খালেদুর রহমান, আব্দুল বাতেন, মেহের আলী মহালদার, মাসুম আহমেদ জাবেদ, আব্দুল মুক্তাদির চৌধুরী, দিলওর হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সমাজ সেবা কর্মকর্তা আব্দুর নুর, মেডিকেল অফিসার ডাঃ চম্পক কিশোর সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ই্য়াছমিন, বাস মালিক সমিতির সাধারন সম্পাদক মাহবুবুল আলম সুমন, বাস শ্রমিক সমিতির সভাপতি ইয়াওর মিয়া, সংরক্ষিত মহিলা আসনের সদস্য সাজনা বেগম, জাকিয়া আক্তার লাকি, মরিয়ম বেগম, মায়ারুন বেগম, রাজিয়া বেগম প্রমুখ। সভার শুরুতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংরক্ষিত আসনের নবাগত ৫ মহিলা সদস্য সাজনা বেগম, জাকিয়া আক্তার লাকি, মরিয়ম বেগম, মায়ারুন বেগম, রাজিয়া বেগমকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com