বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নয়াপাড়া চা বাগান থেকে আবারও ট্রান্সফরমার চুরি, নৈশপ্রহরী আহত

  • আপডেট টাইম বুধবার, ৫ আগস্ট, ২০১৫
  • ৫৬৭ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার নয়াপাড়া চা বাগানের ২ নৈশ প্রহরীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে পিটিয়ে পাওয়ার হাউজের তালা ভেঙ্গে পানি সেচের ৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার লুট করে নিয়ে গেছে। গত সোমবার রাতে চা বাগানের ১০নং সেকশনে এ ঘটনা ঘটে। চা বাগানের ব্যবস্থাপক ফখরুল ইসলাম ফরিদী জানান, ওই রাতে চা বাগানের ১০নং সেকশনে ১৫/২০ জনের মুখোশধারী একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে নৈশ প্রহরী শহিদুল্লা ও কৃষ্ণপাইনকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে দুর্র্বৃত্তরা  বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে পাওয়ার হাউজের তালা ভেঙ্গে ৩টি ট্রান্সফরমারের ভেতরের মূল্যবান যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়। এ সময় দুর্বৃত্তদের অস্ত্রাঘাতে নৈশপ্রহরী শহিদুল্লাহ আহত হয়। তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে চা বাগানের সিনিয়র সহকারী ব্যবস্থাপক এএফএম ফরহাদ হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫/২০জনকে আসামি করে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মনির হোসেন অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, মালামাল উদ্ধার ও অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এর আগে গত ২৪ জুলাই রাতে ২৩নং সেকশনে একই কায়দায় ৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার লুট করে নেয় দুর্র্বৃত্তরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com