শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নবীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান ফুটপাতে গড়ে উঠা অবৈধ দোকান উচ্ছেদ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫
  • ৪৯৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর শহরের ফুটপাতে গড়ে তোলা অবৈধ দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। অভিযানকালে শহরে ওসমানী রোডস্থ চৌরাস্তায় অবৈধ দোকান মালিকদের রাস্তা পরিস্কার করার নির্দেশ দিলে তারা স্ব-স্ব উদ্যোগে অবৈধ স্থাপনা সরিয়ে নেন। একই আদালত শহরের ব্যস্ততম সড়ক ওসমানী রোডে যানজট নিরসনের জন্য অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খাঁন, পৌর সভার প্যানেল মেয়র-২ শাহ রিজভী আহমদ খালেদ আদালতকে সহযোগিতা করেন। এছাড়া শাহজালাল হোটেলসহ আশপাশের ব্যবসায়ীদেরকে ৩ দিনের মধ্যে অবৈধ দখল ছেড়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com