বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ভিজিডি কর্মসূচির আওতায় চুক্তিবদ্ধ ৩টি এনজিও’র প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা

  • আপডেট টাইম বুধবার, ২৯ জুলাই, ২০১৫
  • ৮১৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দু:স্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচির আওতায় ২০১৫-১৬ চক্রে হবিগঞ্জ জেলায় চুক্তিবদ্ধ ৩টি এনজিও’র সমন্বয়ে মাঠ পর্যায়ে প্রশিক্ষকদের ৫দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা গতকাল মঙ্গলবার উদ্বোধন হয়েছে। ৩টি এনজিও স্প্যায়ার, গ্রীন দ্য এনভায়রনমেন্ট ও পটুয়াখালী মহিলা উন্নয়ন সমিতির যৌথ উদ্যোগে কর্মশালার আয়োজন করা হয়। হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দিলীপ কুমার বণিক। এতে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: মাহবুবুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানের পর স্বাগত বক্তব্য রাখেন-সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন রিসার্চ এন্ড ইভালুয়েশন (স্প্যায়ার) এর নির্বাহী পরিচালক মো: নুরুল ইসলাম। কর্মশালার প্রথম দিনে আয়বর্ধক কার্যক্রম, বাড়ির পাশে সবজি চাষ, গরু ও ছাগল পালন, উদ্যোক্তা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন-বানিয়াচং উপজেলা কৃষি কর্মকর্তা, লাখাই উপজেলা পশুপালন কর্মকর্তাসহ বিভিন্ন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাগণ। অনুষ্ঠান উপস্থাপনা করেন-স্প্যায়ার এর কো-অর্ডিনেটর মো: দেলোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন-গ্রীন দ্য এনভায়রনমেন্ট এর কো-অর্ডিনেটর জেসমিন আক্তার ও পটুয়াখালী মহিলা উন্নয়ন সমিতির মাহমুদুল হাসান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com