হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ বাহুবলের উত্তরসুর গ্রামে মাদক সেবন করে এলাকায় উচ্ছৃঙ্খল আচরণ ও হট্টগোল করার অপরাধে ইছব আলী নামে এক ব্যক্তিকে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সে ওই গ্রামের ইউনুস মিয়ার পুত্র। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে অভিযান পরিচালনা করে এ দণ্ড দেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়। অভিযানকালে ইছব আলীর কাছ থেকে এক পুরিয়া গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।