বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে ঈদের বিশাল জামাত

  • আপডেট টাইম বুধবার, ২২ জুলাই, ২০১৫
  • ৫৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের বিশাল জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টির আশংকা থাকলেও শনিবার সকালে চমৎকার আবহাওয়া থাকায় সকাল পৌণে ৮টার আগেই মুসল্লিয়ানদের আগমনে ঈদগাহ ময়দান কানায় কানায় ভরে উঠে। মাঠে স্থান সংকুলান না হওয়ায় রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন অনেক মুসল্লি। সকাল ৮টায় প্রথম জামাতে ইমামতি করেন মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী। সকাল ৯টায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন মাওলানা নাজমুল হোসেন। প্রধান জামাতে মুসল্লিদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুর রউফ ও হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com