শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ঈদ উপলক্ষে রোটারি ক্লাব অব খোয়াইয়ের খাদ্যসামগ্রী বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জুলাই, ২০১৫
  • ৪৬৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘রোটারি ক্লাব অব হবিগঞ্জ খোয়াই’-এর পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকাস্থ শাইনিং স্টার টিউটোরিয়াল হোম প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-সচিব) মোহাম্মদ আবদুর রউফ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা’র জেলা সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ, রোটারিয়ান তাহমিনা বেগম গিনি, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ নজমুল হক, রোটারিয়ান তবারক আলী লস্কর, রোটারিয়ান সিরাজুল ইসলাম ও সাহিত্য এবং সংবাদকর্মী সিদ্দিকী হারুন।
ক্লাব সভাপতি ডাঃ এসএস আল আমিন সুমনের সভাপতিত্বে বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন উক্ত কর্মসূচীর আহ্বায়ক রোটারিয়ান শফিউল আজম, শামসুল আলম মারুফ, ডাঃ রোজিনা রহমান, মোঃ আনোয়ার হোসেন, য়ৈদ আফজাল হোসেন, এস এম মান্নান, হাবিবুর রহমান মুরাদ প্রমুখ। অনষ্ঠান পরিচালনা করেন ক্লাব সেক্রেটারি তোফাজ্জল সোহেল। উক্ত কার্যক্রমে শতাধিক মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com