বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ ৬নং ওয়ার্ডের উদ্যোগে আলোচন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ১৩ জুলাই, ২০১৫
  • ৫৫৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর টিটু বলেছেন, ৬ নং ওয়ার্ড আমাদের একটি শক্তিশালী কমিটি। আগামীতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এ কমিটি অগ্রণী ভূমিকা রাখবে। আওয়ামীলীগের প্রতিটি কর্মকান্ডে পৌর আওয়ামলীগের নেতৃবৃন্দকে কাজ করার আহবান জানান। তিনি গতকাল রোববার পুরাণ মুন্সেফী এলাকার রামচরন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত ইফতার মাহফিল পূর্বে আলোচনা সভায় এ কথা বলেন। সাধারণ সম্পাদক ও চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম বলেন, আমি আপনাদের এলাকার সন্তান।  আমি এ শহরে বড় হয়েছি। আমি এবং আমার পরিবারকে আপনারা ভাল ভাবেই জানেন। যা আমার  মূখে বলার দরকার নেই। আমি অতীতে বিভিন্ন সময়ে আপনাদের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো। আপনারা আমাকে বিভিন্ন সময়ে সাহায্য ও সহযোগীত করেছেন। এ জন্য আমিও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ইয়াহিয়া চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানিক মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক সেলিম চৌধুরী, তজ্জমূল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা সাজিদুর রহমান, আওয়ামীলীগ নেতা  অ্যাডঃ আলাউদ্দিন তালুকদার, আব্দুল মুস্তাকীম চৌধুরী খোকন, জেলা বারের সহ-সভাপতি আশরাফ তালুকদার, আব্দুল মুবিন চৌধুরী, আব্দুল আহাদ, নুরুজ্জামান চৌধুরী, আবু হাসনাত শিবলী, অ্যাডঃ বশির আহমেদ দুলাল।
ইফতার ও আলোচনা সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট মুরব্বী মো. মহিউদ্দিন, সাহাব উদ্দিন আহমেদ, গোলাপ হাজী, মকসুদুল হাসান চৌধুরী ফয়সল, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ নির্মল ভট্রাচায্য রিংকু, ইমতিয়াজ তুহিন, আকিক মিয়া চৌধুরী, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক শংক শুভ্র রায়, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, চৌধুরী মো. মাাসুদ আলী ফরহাদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক সুজা, বাচিত মিয়া, মো. কাওসার চৌধুরী, পার্থ স্বারথী রায়, মোস্তফা কামাল, জালাল উদ্দিন জুয়েল, পৌর আওয়ামীলীগ নেতা  সাজিদুর রহমান, বাবুল রায়, সুমন রায়, সোহেল রানা তালুকদার, আব্দুল মালেক, ফজলুল করিম সহ আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। ইফতার পূর্বে দেশ জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বাইতুল আমান  জামে মসজিদের ইমাম মুফতি আলমগীর হোসেইন।
এর আগে পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শামীম খানকে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com