বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আপনজনের উদ্যোগে ৩শত গরীবের মাঝে বস্ত্র বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ১২ জুলাই, ২০১৫
  • ৪৭৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ‘আপনজন’-এর উদ্যোগে হবিগঞ্জ শহরে ৩শত গরীব ও অসহায় নারী-পুরুষদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। গত শুক্রবার হবিগঞ্জ প্রেসক্লাবে আনুষ্ঠানিক ভাবে এ বস্ত্র বিতরণ করা হয়। আপনজন সভাপতি অ্যাডঃ ছগীর আহমেদ সাজ্জাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ’র পরিচালনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সম্মানিত হিসেবে উপস্থিত ছিলেন, আয়ারল্যান্ড প্রবাসী আপনজনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ জহির উদ্দিন, ইংল্যান্ড প্রবাসী প্রকৌশলী মনির রহমান, এডঃ সফিকুল ইসলাম, বুল্লা সিংহ গ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম খসরু ও সহকারী সমবায় পরিদর্শক আনিসুর রহমান তালুকদার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আপনজনের সহ-সভাপতি এনামুল হক এহিয়া, কোষাধ্যক্ষ মুর্শেদ কামাল, সমাজ কল্যাণ সম্পাদক সফিকুর রহমান তোফায়েল, কার্যনির্বাহী কমিটির সদস্য এডঃ কামরুল হাসান চৌধুরী, বাদল কুমার রায় ও গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরী।
এতে উপস্থিত ছিলেন আপনজনের যুগ্ম সাধারণ সম্পাদক শচীন্দ্র কলেজের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম হারুন, সদস্য এডঃ আজিজুল হক চৌধুরী, কুতুব উদ্দিন, বখতিয়ার উদ্দিন, সাইফ উদ্দিন আহমেদ অপু, জিতেশ রঞ্জন সূত্রধর, আক্তারুজ্জামান, প্রণব পাল, মাধব রায়, আব্দুর রকিব ও ফরাস উদ্দিন প্রমূখ।
আলোচনা সভা শেষে ৩শত গরীব ও দুঃস্থ নারী পুরুষের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন আপনজন সদস্য আবু মোতালেব খান লেবু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com