শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

নবীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত

  • আপডেট টাইম রবিবার, ১২ জুলাই, ২০১৫
  • ৪৬৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দু’দলের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গতকাল নিবার দুপুরের দিকে নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের দুলচাতল গ্রামে সংঘর্ষটি ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাড়ির পানি নিষ্কাশনের ব্যবস্থা নিয়ে ওই গ্রামের আবু শামা মিয়া (৪২) এবং প্রতিবেশী আব্দুল্লা মিয়ার (৬০) মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল শনিবার সকালে বৃষ্টি হলে আবু শামা মিয়ার বাড়িতে যেন আব্দুল্লা মিয়ার বাড়ির পানি না যায় এর জন্য নিষেধ করেন। এনিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আব্দুল্লা মিয়া (৬০), তার স্ত্রী ফুলেছা বেগম (৪৫), তাদের ছেলে আব্দুল মতিন (৩০), প্রতিপক্ষের আবু শামা মিয়া (৪২), তার স্ত্রী ছারপুল বেগম, সহিদা বেগমসহ উভয় পক্ষের ১০ জন আহত হন। তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যান্যদের প্রাথমিক ভাবে চিকিৎসা দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com