বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বহু প্রতিক্ষিত চুনারুঘাট ছাত্রলীগের কাউন্সিল আজ

  • আপডেট টাইম শনিবার, ১১ জুলাই, ২০১৫
  • ৫০৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ আজ শনিবার বহুল প্রতিক্ষিত চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ ১৫ বছর ছাত্রলীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। কাউন্সিলকে ঘিরে পৌর শহর এখন নানা সাজে সজ্জিত করা হয়েছে। নেতাকর্মী আর প্রার্থীদের ছবি সম্বলিত ফেস্টুন আর ব্যানারে ছেয়ে গেছে পুরো শহর। একই দিনে চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রলীগেরও কাউন্সিল অনুষ্ঠিত হবে। সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি থাকবেন হবিগঞ্জ-৪ আসনের এমপি অ্যাডভোকেট মাহবুব আলী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, কেন্দ্রীয় ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট নাইম হাসান, জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক রাজ চৌধুরী ও সেক্রেটারি মুকিদুল ইসলামসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
প্রায় ১৫ বছর আগে চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। সেই কাউন্সিলে মোস্তাফিজুর রহমান রিপন সভাপতি ও সাইফুল আলম রুবেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। তারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে দায়িত্ব পালন করেছে। বলিষ্ঠ নেতৃত্ব না থাকায় কমিটি হয়নি দীর্ঘদিন।  বর্তমান জেলা কমিটি দায়িত্ব পাওয়ার পরই জেলাকে নতুন করে সাজানোর উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় আজ অনুষ্ঠিত হচ্ছে চুনারুঘাট উপজেলা ও কলেজ ছাত্রলীগের কমিটি। প্রথম পর্বে অনুষ্ঠিত হবে কাউন্সিল। ওই কাউন্সিলে আলোচনার ভিত্তিতেই কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।
উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে সম্ভাব্য যেসব প্রার্থীরা প্রচার-প্রচারণা চালিয়েছেন তারা হলেন- সভাপতি পদে সাইদুল আলমগীর, পৌর ছাত্রলীগের আহবায়ক সোহেল আরমান, মহসিন আহমেদ, মাহমুদ খায়ের, সুপ্রিয় বনিক, ডালিম আহমেদ, মোহাম্মদ বিলাল মিয়া, রুবেল আহমেদ, সেক্রেটারি পদে কলেজ ছাত্রলীগ সভাপতি ইফতেখার আলম রিপন, শাহজাহান শামী, হিরন মিয়া। জানা গেছে, এর বাইরেও প্রার্থীথা ঘোষনা হতে পারে সম্মেলনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com