বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শবে কদর পেতে ইতিকাফ এর গুরুত্ব অপরিসীম

  • আপডেট টাইম শনিবার, ১১ জুলাই, ২০১৫
  • ৫৬৪ বা পড়া হয়েছে

পবিত্র হাদীস শরীফে রাসুল (সাঃ) বলেন, যে ব্যক্তি পবিত্র রমদ্বান শরীফের শেষ দশ দিন ইতিকাফ করবে মহান আল্লাহ পাক তাকে দুটি হজ্ব ও দুটি ওমরাহ করার সমান ছওয়াব দান করবেন। ইতিকাফকারীকে আল্লাহ পাক তার পিছনের গুনাহ মাফ করে দিবেন। যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে তিন খন্দক দূরে রাখবেন। প্রতি খন্দকের দূরত্ব পাঁচশত বছরের রাস্তা। কখন থেকে শুরু
২০ রমদ্বান বাদ আছর হইতে শাওয়াল মাসের চাঁদ দেখা পর্যন্ত ইতিকাফ করলে সুন্নাতে মুয়াক্কাদাহ কিফায়া ইতিকাফ আদায় হবে। শরীয়ত সম্মত কারণ ব্যতিত দুনিয়াবী যাবতীয় কার্যকলাপ ও পরিবার পরিজন হতে ভিন্ন হয়ে আলাদা ভাবে পুরুষের জন্য জামে মসজিদ ও মহিলাদের জন্য ঘরে ইবাদত কার্যে মশগুল থাকাকে পবিত্র ইতিকাফ বলে।
ইতিকাফ তিন প্রকার
১, ওয়াজিব। ২, সুন্নাতে সুন্নাতে মুয়াক্কাদাহ। ৩, নফল। রমদ্বান শরীফে শেষ দশ দিন ইতিকাফ করাকে সুন্নাতে মুয়াক্কাদায়ে কেফায়া বলে। এলাকার পক্ষ থেকে কমপক্ষে একজন বসতে হবে। যেখানে ইতিকাফ করছেন, যদি সে মসজিদে জুম্মার নামায না হয়, তবে জামে মসজিদে যেয়ে নামায আদায় করা। তারা তারি চলে আসা। যারা ইতিকাফে বসতে পারেন না, তাদেরও বিশেষ সুযোগ হলো সমস্ত বিজোর রাত্রিতে মসজিদে অবস্থান করা, ফজরের নামায পড়ে চলে যাওয়া।
লেখক
আলহাজ্ব মুফতী মোহাম্মদ আব্দুল মজিদ
খতিব-হবিগঞ্জ কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ।
০১৭১১-৮৫১৪০৬

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com