শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

বিনা হিসেবে বেহেস্তে যাওয়ার আমল সমূহ

  • আপডেট টাইম বুধবার, ৮ জুলাই, ২০১৫
  • ৫৭২ বা পড়া হয়েছে

মুফতী এম এ মজিদ
বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) বলেন, ক্বিয়ামতের দিন লোকদেরকে একটি মাঠে একত্রিত করা হবে। অতঃ পর একজন ঘোষনা করবে, যাদের পার্শ্বদেশ সমূহ বিছানা থেকে বিচ্ছিন্ন থাকত অর্থাৎ রজনীতে আল্লাহর ইবাদত করত তারা কোথায় ? তারা সংখ্যায় খুব কম হবে। তারা বিনা হিসেবে জান্নাতে প্রবশে করবে। অতঃ পর সকল মানুষকে হিসেবের নির্দেশ দেওয়া হবে। প্রত্যেক দয়ালু, ধৈশশীল ব্যক্তি, বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করেন। এই রমদ্বান শরীফে শুধুনা খেয়ে উপবাস থাকাই শুধু রোযা নয়, প্রতিটি অঙ্গের রোযা রয়েছে। একজন রোযাদার তার মধ্যে অত্যাধিক দয়া, এবং ধৈযশীলতা বিধ্যমান থাকে। চোখ দিয়ে রোযা খারাপ জিনিস দেখে না, কানের রোযা খারাপ জিনিস শুনে না। মুখে দিয়ে রোযা অশ্লিল ভাষায় গালি না দেওয়া। মহান আল্লাহ তা’আলা বলেন, ধৈর্যশীল ও ছাওয়াব প্রত্যাশী ব্যক্তিদেরকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন। সব সময় ভাল কাজের অধিক পরিমাণে সহযোগীতা করবেন। মন্দ কাজে সহযোগীতা করবেন না। কারণ রাসুল (সাঃ) বলেন, সৎ কাজের অগ্রগামী ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। কিয়ামতের দিন ঈমানের দিক থেকে ঐ ব্যক্তিই অধিক নিষ্ঠাবান হবে। সে দুনিয়াতে অধিক পরিমাণে নিজের হিসেব গ্রহণ করেছে। ক্বিয়ামতের দিন ঔ ব্যক্তিই  অধিক খুশি হবে। যে ব্যক্তি দুনিয়াতে অধিক চিন্তিত ছিল। কিয়ামতের দিন সে ব্যক্তিই অধিক হাসবে, যে দুনিয়াতে বেশী পরিমাণে কেদেছে। কিয়ামতে যারা নবীজীর শাফায়াত পাবে সে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। আসুন আমরা এই রোযাই অনুরূপ আমলে অগ্রগামী হই।
লেখক
আলহাজ্ব মুফতী মোহাম্মদ আব্দুল মজিদ
খতিব-হবিগঞ্জ কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ।
০১৭১১-৮৫১৪০৬

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com