মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

হবিগঞ্জ পৌরসভার ইফতার মাহফিলে এমপি আবু জাহির ॥ পৌরসভার কর্মকান্ডে সকলের সহযোগিতা করা প্রয়োজন

  • আপডেট টাইম শুক্রবার, ৩ জুলাই, ২০১৫
  • ৫৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও ইফতার মাহফিল। গতকাল বৃহস্পতিবার শহরের জেলা পরিষদ মিলনায়তনে হবিগঞ্জ পৌরসভার ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। তিনি বলেন হবিগঞ্জ পৌরসভার সেবা নিয়ে সকল নাগরিকের চলতে হয়। তাই পৌরসভার কর্মকান্ডে সকলের সহযোগিতা করা প্রয়োজন। তিনি পৌর নাগরিকদের সময়মতো পৌরকর পরিশোধ করে পৌরসভার উন্নয়নে সহয়োগিতা করতে সকলের প্রতি আহবান জানান। হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিউল আলম, সহকারী পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শোয়েব চৌধুরী, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী’র সভাপতি মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, পৌরসভার ইফতার মাহফিল উপকমিটির আহবায়ক পৌরকাউন্সিলর শেখ নূর হোসেন প্রমুখ। দোয়া ও ইফতার মাহফিলে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরকাউন্সিলর মোঃ আবুল হাসিম, দিলীপ দাস, গৌতম কুমার রায়, মোঃ আলমগীর, সালমা আক্তার চৌধুরী ও সৈয়দা লাভলী সুলতানা, পৌরআওয়ামীলীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখ পুরকায়স্থ টিটু, হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন, হবিগঞ্জ পৌরসভা সচিব মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস, পৌরকর্মচারী সংসদের সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস, সাধারণ সম্পাদক মহিবুর রহমান দুলন, বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, শহরের বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক, আইনজীবী, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, টিএলসিসি ও সিডিসি ফেডারেশনের নেতবৃন্দ ও পৌরকর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com