বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

অন্যের প্রতি দয়া অনুগ্রহ দোয়া কবুলের পূর্বশর্ত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ জুলাই, ২০১৫
  • ৬৮০ বা পড়া হয়েছে

মুফতী এম এ মজিদ
আমাদের দোয়া সমহূহের একটি মৌল উদ্দেশ্যে হলো আল্লাহ তা’আলার কাছে ক্ষমা ও মার্জনা প্রার্থনা করা। আমরা যখন আল্লাহর কাছে দয়া ও ক্ষমা প্রার্থী, তখন আমাদের নিজেদেরও অন্যদের প্রতি দয়া ও ক্ষমার আচরণ প্রদর্শন করা উচিত। আমরা যদি কোন ভাইয়ের এতটুকু ভূল-ক্রটি মাফ না করতে পারি, তাহলে আল্লাহর কাছে কোন মুখে আমরা ক্ষমা প্রার্থনা করব। আমাদের উচিত অন্যদের প্রতি দয়া-অনুগ্রহ প্রদর্শণ এবং তাদের ভূল-ক্রটি ক্ষমা করে দেয়ার পর সেই আমলকে ওসীলা বানিয়ে আল্লাহ তা’আলার কাছে ক্ষমা ভিক্ষা করা।
ঈসা (আঃ) বলেন, তাদের প্রতি তোমরাও অনুরূপ ব্যবহার কর, মহান আল্লাহ তা’আলা বলেন, তোমাদের উচিত লোকদের ক্ষমা করে দেয়া এবং তাদের উচিত মার্জনা প্রদর্শন করা। তোমরা কি চাওনা যে, আল্লাহ তোমাদের মাফ করে দিন। আল্লাহ পাক তো তিনি বড়ই ক্ষমাশীল ও করুণাময়। ভুল-ক্রটি ও অপরাধের ব্যাপারে লোকদের প্রতি ক্ষমা সূলভ মনোভাব প্রদর্শন এতটাই গুরুত্বপূর্ণ যে, মহান আল্লাহ পাক রাসুল আকরাম (সাঃ) কে পর্যন্ত এ ব্যাপারে আদেশ করেছে। হে নবী, তোমার সঙ্গী-সাথীদেরকে ক্ষমা করে দাও এবং আল্লাহর কাছে তাদের জন্য মাগফিরাতের দোয়া কর। দোয়া কবুলিয়াতের জন্য অন্যের প্রতি দয়াশীল হওয়ার গুনটি কত গুরুত্বপূর্ণ। এসব বক্তব্য থেকে তা সহজেই অনুমেয়। দোয়ার সময় যদি কোন নেক কাজ করা সম্ভব না হয়, তাহলে অতীতের কোন নেক কাজের কথা স্মরণ করে তাকেই ওসীলা বানিয়ে গোয়া করা উত্তিম।
লেখক
খতিব-হবিগঞ্জ কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ।
০১৭১১-৮৫১৪০৬

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com