মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে ভেজাল বিরোধী অভিযান ॥ ১৩টি দোকানকে ৯০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ১ জুলাই, ২০১৫
  • ৫৩৩ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা সদরে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রাশেদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। অভিযানকালে হোটেল কুটুম বাড়িকে ১০ হাজার, ক্যাফে কুস্তুরিতে রান্নার তেলে ডিমের খোসা তেলাপোকা সহ বিষাক্ত ময়লা থাকায় ২০ হাজার, গ্রাম বাংলাতে পচা ডাল ও নোংরা পরিবেশের জন্য ১৫ হাজার টাকা এবং একটি ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করায় ৫শ টাকা সহ ১৩টি দোকানে ৯০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমিনুল ইসলাম, র‌্যাবের শ্রীমঙ্গল থার্ড ইন কমান্ড এএসপি আজিজুল ইসলাম ও থানার উপ-পরিদর্শক মাসুদুজ্জামান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com