বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সুলতানশী গ্রামে দেবর-ভাবীর পরকিয়া ॥ দেবরকে ১লাখ টাকা জরিমানা ভাবীকে বিয়ে করার সিদ্ধান্ত

  • আপডেট টাইম সোমবার, ২৯ জুন, ২০১৫
  • ১০৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্কপুর ইউনিয়নের সুলতানশী গ্রামে দেবর-ভাবীকে অনৈতিক কাজে লিপ্ত থাকাবস্থায় আটকের ঘটনাটি সালিশে নিষ্পত্তি হয়েছে। সালিশে দেবর সোহেলকে ১ লাখ টাকা তার ভাই কুদরত আলীকে জরিমানা ও ১ লাখ টাকার কাবিন নামায় তার ভাবীকে বিয়ে করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এ ঘটনা নিয়ে এলাকায় রসালো আলোচনার ঝড় বইছে। গত শনিবার বিকালে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে, ওই গ্রামের দিনমজুর কুদরত আলীর সাথে শরিফপুর গ্রামের আব্দুল রাজ্জাককের কন্যা শুকুর চাঁন বিবি (৩০) এর বিয়ে হয়। তাদের দুইটি সন্তান রয়েছে। ১ম সন্তান ৮ শ্রেণী ছাত্রী। ২য় সন্তানের বয়স ২ বছর। কুদরত বাড়ীতে না থানার সুযোগে তার চাচাত ভাই আনছব উল্লাহ পুত্র মেরিট সিগারেট কোম্পানির সেলসম্যান সুহেল মিয়া (২৫) এর সাথে পরকিয়া সম্পর্ক গড়ে উঠে। স্বামী কুদরত আলী  বাড়ীতে না থানার সুযোগে শুকুর চাঁন ও সুহেল প্রায়ই গোপনে অভিসারে মিলিত হত। এরই ধারাবাহিকতায় গত শনিবার বৃষ্টির কারণে বাড়ী খালি থাকায় কুদরত আলী বসত ঘরে দরজা বন্ধ করে দু’জনে অনৈতিক কাজে লিপ্ত হয়। বৃষ্টি দিন হওয়াতে কুদরত আলী কাজ শেষ হওয়ায় অন্য দিনের চেয়ে ওই দিন একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসে। এ সময় ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে কুদরত আলীর সন্দেহ হলে সে দরজায় আড়িপেতে পিস পিস শব্দ শুনে। এতে কুদরত আলী আশপাশের লোকজনকে ডেকে এনে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় দেবর-ভাবীকে আটক করা হয়। খবর দেয়া হয় স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ আলীকে। পরে শুকুর চাঁন বিবিকে চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়। চেয়ারম্যান শুকুর চাঁন বিবির বাবার বাড়ীর আত্মীয় স্বজনদেরকে খবর দেন। গত শনিবার তারাবীহ নামাজের পর চেয়ারম্যানের বাড়ীতে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সুহেলকে জরিমানা ও ভাবীকে বিয়ের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com