রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

চুনারুঘাটে ৬ সন্তানের জননী ৪ সন্তানের জনকের হাত ধরে পলায়ন ॥ থানায় আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ জুন, ২০১৫
  • ৫১২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের গোগিনপুর গ্রামের মৃত আইয়ূব আলীর পুত্র ৪ সন্তানের পিতা আজগর আলী (৪৫) ও একই গ্রামের আবুল কালামের স্ত্রী ৬ সন্তানের জননী আছমা আক্তার (৩৫) আজগর আলীর হাত ধরে পলায়ন করেন।
জানা যায়, এ ঘটনাটি ঘটে গতকাল বুধবার রাত ১২টার দিকে গাজীপুর ইউনিয়নের ময়নাবিল রেমা বিডিআর ক্যাম্পের পাশে ওই এলাকার দফাদার ফারুক মিয়ার হাতে প্রেমিক ঝুটি ধরা পড়ে। পরে দফাদার দুজনকে আটক করে চুনারুঘাট থানায় খবর দিলে চুনারুঘাট থানার এস আই হারুন অর রশীদ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে দু’জনকে আটক করে চুনারুঘাট থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, প্রায় ৬ মাস যাবত আছমার সাথে আজগর আলীর পরকীয়া প্রেম গড়ে উঠে। এ ব্যাপারে আছমা আক্তারের স্বামী আবুল কালাম সুষ্ঠু বিচার পাওয়ার আশায় চুনারুঘাট থানায় বসে আছেন। এ ব্যাপারে পুলিশ এখন পর্যন্ত প্রেমিক-প্রেমিকার ঘটনাটির কোন সুরাহা হয়নি। এ নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। আজগর আলীর ১ম স্ত্রী স্বামীর উপর মামলা দায়ের করবেন বলে প্রস্তুতি নিচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com