বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

রোযা সামাজিক অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

  • আপডেট টাইম বুধবার, ২৪ জুন, ২০১৫
  • ৭০৮ বা পড়া হয়েছে

মুফতী এম এ মজিদ
ইসলাম মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রদত্ত মনোনীত ধর্ম। পৃথিবীতে ইসলামই হচ্ছে একমাত্র শান্তির ধর্ম। আর পৃথিবীর সভ্যতার সূচনাও করেছে ইসলাম। ইসলাম কখনো অন্যায়কে সমর্তন করে না। প্রতিটি মানুষই সমাজে শান্তিতে বসবাস করতে চায়। সমাজের কোন মানুষ যেন অপরাধ করে সামাজিক শান্তি ও শৃংখলা নষ্ট না করে এটাই সকলের কাম্য। তবুও সমাজের কিছু মানুষ এসব অপরাধে লিপ্ত হয়। ফলে সামাজিক শান্তি বিঘিœত হয়। সমাজে যাতে অপরাধ সংঘটিত না হয় সে লক্ষ্যে ইসলাম সমাজকে কুলষমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে চায়। ইসলাম বলে প্রতিটি নাগরিক যাতে স্বীয় পরিশ্রমলব্দ আয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে সক্ষম হয় এবং প্রয়োজনীয় নাগরিক অধিকার ভোগ করতে পারে। সে
রূপ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নারী-পুরুষের অবাধ মিল ও যৌনচার প্রবৃত্তি উদ্দীপক  সংস্কৃতির প্রচার ও প্রসার বোধ করে ব্যাভিচারের পথ রুদ্ধ করা প্রয়োজন।
সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধের দ্বারা জারী রাখতে হবে। পরিনিন্দা, পরচর্চা বন্ধ করার লক্ষ্যে মানুষের নৈতিক চরিত্রের উন্নয়ন করতে হবে। পরকালে আল্লাহর নিকট এ জন্য তাকে জবাবদিহি করতে হবে এবং পরকালের শাস্তি ইহকালের শাস্তির চেয়ে অনেক ভয়াবহ ও স্থায়ী এই বোধ সৃষ্টির দ্বারাই কেবল অপরাধের মাত্রা ন্যূনতম পর্যায়ে কমিয়ে আনা সম্ভব। এক এক করে সমাজ থেকে অপরাধ সংঘটনের সকল সম্ভাবনা দূরভূতি ও ব্যক্তি চরিত্রের উন্নয়ন সাধনের মাধ্যমেই অপরাধ দমন করা যেতে পারে।
অতসব ব্যবস্থা গ্রহণের পরও যদি কোন ব্যক্তি অপরাধ করে বসে, তবে ইসলাম তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে। আসুন, আমরা সবাই মিলে রোযার চেতনায় সমাজে শান্তির গান গাই।
লেখক
আলহাজ্ব মুফতী মোহাম্মদ আব্দুল মজিদ
খতিব-হবিগঞ্জ কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ
মোবাইল ঃ ০১৭১১-৮৫১৪০৬

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com