বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

প্রবীন আইনজীবী আশরাফ আলীর ইন্তেকাল

  • আপডেট টাইম বুধবার, ২৪ জুন, ২০১৫
  • ৫৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এডভোকেট আলহাজ্ব মোঃ আশরাফ আলী গতকাল সকালে ঢাকার ধানমন্ডিস্থ তার বড় মেয়ে ডাক্তার আয়েশা বেগমের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি ১ ছেলে, ২ মেয়ে, নাতী-নাতনী সহ আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। এডভোকেট আলহাজ্ব মোঃ আশরাফ আলীর মৃত্যুতে সকাল ১১ টায় জেলা ও দায়রা জজ কোর্টের এজলাসে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাবুল্লাহ সভাপতিত্বে পুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডঃ সুবির রায়ের পরিচালনায় পুলকোর্ট রেফারেন্সে মরহুম এডভোকেট আলহাজ্ব মোঃ আশরাফ আলীর জীবনী তুলে ধরেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডঃ ছালেহ উদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন এডভোকেট এম এ মতিন খান। এতে কোরান তেলাওয়াত করেন এডঃ মোঃ নুরুল হক এবং মোনাজাত পরিচালনা করেন এডঃ রহমতে এলাহী। পুলকোর্ট রেফারেন্স শেষে বার লাইব্রেরী মিলনায়তনে এক শোক সভা অনুষ্ঠিত।
এদিকে হবিগঞ্জ সদর উপজেলার আষেঢ়া গ্রামের বাসিন্দা এডভোকেট আলহাজ্ব মোঃ আশরাফ আলীর মৃতদেহ শহরের কোর্টষ্টেশন রোডস্থ বাসভবনে নিয়ে আসলে তার আত্মীয় স্বজন ও সহকর্মীরা একনজর দেখার জন্য ভীড় জমান। পরে গতকাল বাদ আসর হবিগঞ্জ জেলা জজ কোর্ট প্রাঙ্গণে জানাজা নামাজ থেকে চুনারুঘাট মুরারবন্দ মাজার শরীফে দাফন করা হয়। জানাযা নামাজের পূর্বে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডঃ ছালেহ উদ্দিন আহমেদ, মরহুমের একমাত্র ছেলে বঙ্গুবন্ধু মেডিকেল কলেজ হাসাপাতালের অর্থোপেটিক বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার এ জেড এম সেলিম উল্লাহ ও মেয়ের জামাই জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডঃ মোঃ নুরুজ্জামান।
জানাযা নামাজে বিচারক, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশগ্রহণ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন-জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাবুল্লাহ, সাবেক এমপি এডঃ চৌধুরী মোঃ আব্দুল হাই, এডঃ আব্দুল মোত্তালিব চৌধুরী, এডঃ আব্দুল মতিন খান, এডঃ মোঃ আমির হোসেন, সফিকুর রহমান ফারছু, ফজলুর রহমান চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান নিম্বর, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আহসানুল বর চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এডঃ আলাউদ্দিন তালুকদার, এডঃ মনজুর উদ্দিন শাহীন, এডঃ হাবিবুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধাণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ, জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি সায়েদুজ্জামান জাহির, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এমজি মোহিত, ইসলাম তরফদার তনু, এডঃ কামাল উদ্দিন সেলিম, এডঃ মোঃ আফজল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com