বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ-১ আসনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

  • আপডেট টাইম শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৩
  • ৬৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিলকারী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মেজর (অবসরপ্রাপ্ত) সুরঞ্জন দাস এর মনোয়নপত্র বাতিল হয়েছে। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিন জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্টিত বাছাই অনুষ্টানে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মনীন্দ্র কিশোর মজুমদার দলীয় প্রমাণপত্র না থাকায় সুরঞ্জন দাসের মনোনয়নপত্র বাতিল করেন। এ সময় হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে আওয়ামীলীগ দলীয় প্রার্থী মিলাদ গাজী, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য আওয়ামীলীগ দলীয় প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মজিদ খান ও স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আফছার আহমেদ রূপক উপস্থিত ছিলেন। এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন জানান- সুরঞ্জন দাস মনোনয়নপত্রে নিজেকে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে উল্লেখ করলেও দলীয় প্রার্থী হিসেবে প্রমাণপত্র দেখাতে না পারায় তাঁর প্রার্থীতা বাতিল হয়েছে। মোহাম্মদ মনির হোসেন আরও জানান- গতকাল বৃহস্পতিবার শুধুমাত্র হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের প্রার্থীদের যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। শুক্রবার হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) ও হবিগঞ্জ-৪ (মাধবপুর-হবিগঞ্জ) আসনের মনোনয়পত্র বাছাই করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com