বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুর উপজেলা আওয়ামীলীগ নেতা তাজুল সহ ১৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ জুন, ২০১৫
  • ৫৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ ১৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেছে এক ব্যবসায়ী। গত সোমবার রাতে পৌর সদরের বাসিন্দা ব্যবসায়ী পংকজ কুমার সাহা বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ব্যবসায়ী পংকজ সাহা দীর্ঘদিন যাবত বালু ব্যবসার সঙ্গে জড়িত। সম্প্রতি পংকজ সাহা মনতলা বালু মহালটি ইজারা নিয়ে ব্যবসা করে আসছে। বালুর রয়্যালিটি উঠানোর জন্য মাধবপুর-মনতলা রাস্তার নোয়াগাঁও নামক স্থানে একটি টোল আদায়ের স্থান নির্ধারণ করে। গত কিছুদিন যাবত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ তার লোকজন টোল আদায় স্থানে গিয়ে চাঁদা দাবি করছিল। ব্যবসায়ী পংকজ সাহা ও তার পার্টনাররা টাকা দিতে না চাইলে আওয়ামী লীগ নেতা ক্ষুব্ধ হন। গত ১৪ জুন দুপুরে তাজুল ইসলাম ও তার লোকজন নোয়াগাঁও টোল আদায় কেন্দ্রে গিয়ে চাঁদা দাবি করলে পংকজ সাহার ম্যানেজার গোপাল সরকার তাতে রাজি হয়নি। এ নিয়ে তাজুল ইসলামের লোকজন গোপালের ওপর হামলা করে। খবর পেয়ে পংকজ সাহা ও তার শরিকরা ঘটনাস্থলে গেলে তাজুল ইসলামের লোকজন তাদের উপরও হামলা করে। তাদের হামলায় মো. ছামাদ খা, তৈয়বুর রহমান, জাকির হোসেন গুরুতর আহত হয়। এ সময় তাজুল ইসলামের লোকজন বালু মহালের কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় পংকজ সাহা বাদী হয়ে গত সোমবার রাতে আওয়ামী লীগ নেতা তাজুল ইসলামকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com