শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল ও রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর চার্টার সার্টিফিকেট হস্তান্তর

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ জুন, ২০১৫
  • ৫৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল ও রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর চার্টার সার্টিফিকেট হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় স্থানীয় আমির চান কমপ্লেক্সে এক জমকালো অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চার্টার হস্তান্তর করেন রোটারী বাংলাদেশ ৩২৮২ এর গভর্ণর রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার এম এ লতিফ। চার্টার গ্রহণ করেন রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল এর চার্টার প্রেসিডেন্ট অ্যাডঃ ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, চার্টার সেক্রেটারী হারুনুর রশিদ চৌধুরী এবং রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর চার্টার প্রেসিডেন্ট ডাঃ এস এস আল আমিন সুমন ও দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারী আনোয়ার হোসেন। এসময় অন্যান্যের মধ্যে এডিশনাল ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর খায়রুল জাফর চৌধুরী, এডিটর জিএমএল রোটারিয়ান সামছুদ্দিন, এসিস্ট্যান্ট গভর্ণর রোটারিয়ান সফিকুল ইসলাম সেলিম, দুই ক্লাবের জিএসআর রোটারিয়ান শহীদ উদ্দিন চৌধুরী ও রোটারিয়ান ডাঃ মোঃ জমির আলী উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় রোটারিয়ান ডাঃ এস এস আল আমিন সুমনের সভাপতিত্বে চার্টার সার্টিফিকেট হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারিয়ান তাহমিনা বেগম গিনি। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রোটারিয়ান তকাম্মুল হোসেন কামাল, পবিত্র গীতা থেকে শ্লোক পাঠ করেন রোটারিয়ান সুদীপ কান্তি বিশ্বাস, ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান সফিউল আযম। এর পরপরই অতিথিদের ফুল দিয়ে বরণ করেন রোটারিয়ানবৃন্দ। অনুষ্ঠানে রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল ও রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর সদস্যদের রোটারী পিন পরিয়ে দেন ডিস্ট্রিক্ট গভর্ণর রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার এম এ লতিফ। এসময় তিনি রোটারিয়ানদের হাতে ডিস্ট্রিক্ট ডিরেক্টরি তুলে দেন। চার্টার হস্তান্তর শেষে রোটারী পরিবারের সদস্যদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com