বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে বালুমহাল অফিসে হামলা ॥ মুক্তিযোদ্ধাসহ আহত ৫

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ জুন, ২০১৫
  • ৭৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর পৌরসভার নোয়াগাঁও বাজারে বালুমহাল অফিসে হামলার ঘটনা ঘটেছে। এতে মুক্তিযোদ্ধাসহ ৫ জনকে গুরুতর আহত হয়েছে। গত রবিবার সকালে এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে মাধবপুর থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগে বলা হয়, গত রবিবার সকালে নোয়াগাঁও বাজারের মাতু মিয়ার মার্কেটের সামনে বালুমহালের অফিসে মাধবপুর বাজারের পঙ্কজ সাহার নেতৃত্বে একদল সশস্ত্র যুবক হামলা চালায়। এ সময় অফিসে অবস্থানরত মুক্তিযোদ্ধা মিয়াব আলী, সাদ্দাম হোসেন, জাবেদ মিয়া, শাহ মোঃ স্বপন, আহাদ মিয়াসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় রবিবার রাতেই মিয়াব আলী মাধবপুর থানায় একটি লিখিত এজাহার দেন।
এ ব্যাপারে মাধবপুর থানার ওসি মোল্লা মনির হোসেন জানান, বালুমহাল নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। রবিবার রাতে এ ব্যাপারে মিয়াব আলী থানায় এজাহার দিয়েছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com