বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের কসবায় আজিজুল হত্যার ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম বুধবার, ১০ জুন, ২০১৫
  • ৫৬২ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বহুল আলোচিত কসবা গ্রামে দুর্বৃত্তদের হাতে নিহত আজিজুল ইসলাম (৩০) হত্যাকান্ডের ঘটনায় গতকাল মঙ্গলবার গভীর রাতে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। কসবা গ্রামের হাজী মৃত মোঃ আলী হোসেনের ছেলে ইকবাল হোসেন স্বপন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় একই গ্রামের মৃত সোনা উল্লার ছেলে নঈম উদ্দিন ও মৃত সফিক উল্লার ছেলে মাহমুদ মিয়ার মিয়াকে প্রধান আসামী করে ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০/১২ জনকে আসামী করা হয়েছে। নবীগঞ্জ থানার মামলা নং ১৩ তারীখ- ০৯/০৬/২০১৫ইং।
উল্লেখ্য, প্রতিপক্ষের থ্রিফল মার্টার মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ফারুক মিয়াসহ ২ জনকে শুক্রবার রাতে র‌্যাব গ্রেফতার করার ঘটনার জেরধরে গত শনিবার বিকেলে স্বপন আহমদ এর পরে আজিজুল ইসলাম স্থানীয় বান্দের বাজার থেকে বাড়ি যাবার পথে ফারুক আহমদের পরে একদল লোক আজিজুলের উপর হামলা চালিয়ে রামদা দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করলে সে গুরুতর আহত হয়। তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে বলে জানা গেছে। পরে স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ঘটনার ৩দিন পর গতকাল মঙ্গলবার রাতে নিহতের পক্ষের ইকবাল হোসেন স্বপন ১৬ জনের বিরুদ্ধে ও অজ্ঞাতনামা আরও ১০/১২ জনকে আসামী করে থানায় মামলা দিলে রাতেই এফআইআর হিসেবে গণ্য করা হয়েছে। তবে মামলার আসামীদের গ্রেফতার করার খবর রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশের দাবী আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া ঘটনার পর পরই কসবা গ্রামটি পুরুষ শুন্য রয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com