বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

কাজের নিরাপত্তা ও সহকর্মীকে মারধোর করার প্রতিবাদে বানিয়াচং অফিসের লাইনম্যান টেকনিশিয়ানদের কর্মবিরতী

  • আপডেট টাইম শুক্রবার, ৫ জুন, ২০১৫
  • ৫৬৯ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ পল্লী বিদ্যুত বানিয়াচং জোনাল অফিসের আওতাধীন লাইনম্যান ও লাইন টেকনিশিয়ানদের কাজের নিরাপত্তা ও তাদের এক সহকমীর্কে গ্রাহক কর্তৃক বিনা অপরাধে মারধোর করার প্রতিবাদে গতকাল বানিয়াচং জোনাল অফিস, এরিয়া অফিস এবং ৩টি অভিযোগ কেন্দ্রের আওতাধীন সকল লাইনম্যান ও লাইন টেকনিশিয়ানরা একযোগে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মবিরতী পালন করেছে। এর ফলে পুরো বানিয়াচং-আজমিরীগঞ্জ ও এর আওতাধীন সকল অভিযোগ কেন্দ্রের বিদ্যুৎ ব্যবস্থা স্থবির হয়ে পড়ে। এদিকে লাইনম্যান ও লাইন টেকনিশিয়ানদের কর্মবিরতীর কথা জানতে পেরে হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি শায়েস্তাগঞ্জ এর জেনারেল ম্যানেজার সোলায়মান মিয়া গতকাল বিকালে বানিয়াচং জোনাল অফিসে ছুটে আসেন। অফিসে অবস্থান করে এলাকা পরিচালক মোঃ সেলিম মিয়া, ডিজিএম মিজানুর রহমান ও স্থানীয় জনপ্রতিনিধিকে নিয়ে বৈঠকে মিলিত হন। উক্ত বৈঠকে লাইনম্যান ও লাইনটেকনিশিয়ানদেরও উপস্থিত রাখা হয়। এসময় তারা তাদের কাজের নিরাপত্তা ও বিভিন্ন সময়ে বিনা অপরাধে নাজেহাল ও মারপিঠে আহত হওয়ার বর্ণনা তুলে ধরেন। পরে জেনারেল ম্যানেজার সোলায়মান মিয়া ও এলাকা পরিচালক মোঃ সেলিম মিয়া তাদের কাজের যথাযথ নিরাপত্তা ও তাদের সহকর্মীকে মারপিঠ করে আহত করার বিষয়ে তাদের যথাযথ বিচারের আশ্বাস প্রদান করলে লাইনম্যান ও লাইনটেকনিশিয়ানরা তাদের কর্মবিরতী প্রত্যাহার করে নেয়। উল্লেখ্য, বানিয়াচং জোনাল অফিস, আজমিরীগঞ্জ এরিয়া অফিস, মার্কুলী অভিযোগ কেন্দ্র, বালিখাল অভিযোগ কেন্দ্র এবং ছিলাপাঞ্জা অভিযোগ কেন্দ্রের সকল লাইনম্যান ও লাইনটেকনিশিয়ানর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কর্মবিরতীতে অংশ নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com