বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে বেলাল হত্যা’র প্রতিবাদে আজ মানববন্ধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ জুন, ২০১৫
  • ৫৭৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রকাশ্য দিন দুপুরে সিএনজি শ্রমিক বেলাল মিয়া হত্যাকান্ডের প্রতিবাদে এবং ঘাতকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আজ বৃহস্পতিবার সকালে বিশাল মানববন্ধনের আয়োজন করেছে নবীগঞ্জ-আইনগাঁও ষ্ট্যান্ডের সিএনজি শ্রমিক ইউনিয়ন। স্থানীয় নতুন বাজার এলাকায় অনুষ্টিত মানববন্ধনে সকল শ্রেণী পেশার মানুষদের উপস্থিত থাকার জন্য অনরোধ করেছেন সংগঠনের নেতারা। এদিকে ঘটনার ৪০ দিন অতিবাহিত হলেও দু’জনকে গ্রেফতার এবং ৭ জন বিজ্ঞ আদালতে আত্মসর্মপন করে জেল হাজতে ব্যতিত অন্য আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শ্রমিক নেতারা। তবে পুলিশ জানিয়েছে চাঞ্চল্যকর বেলাল হত্যাকান্ডের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে আসামীদের গ্রেফতারে অভিযান চালানো হয়েছে। আসামীরা আত্মগোপনে থাকায় গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। তবে তাদের অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান মামলার তদন্ত কর্মকর্তা এসআই নজরুল ইসলাম।
উল্লেখ্য, বিগত ২৬ এপ্রিল বিকালে শহরের শেরপুর রোডস্থ মাইওয়ান ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনে দাড়ানো অবস্থায় সিএনজি শ্রমিক বেলাল মিয়াকে সন্ত্রাসী রায়েছ চৌধুরী ও সামছু মিয়ার নেতৃত্বে একদল দূর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে হত্যা করে। নিহত বেলাল নোয়াপাড়া গ্রামের সাবেক পত্রিকার হকার ও সিএনজি ম্যানেজার ফারুক মিয়ার ছেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com