বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

যুক্তরাজ্যের বার্মিংহামে হবিগঞ্জ জেলা ডেভলাপমেন্ট ট্রাস্ট ইউকের সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ জুন, ২০১৫
  • ৫৬০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলার আর্থসামাজিক ও শিক্ষা খাতে উন্নয়নসহ বিভিন্ন সেবামূলক কাজের লক্ষ্যে যুক্তরাজ্যে বসবাসরত হবিগঞ্জ জেলার প্রবাসীদের নিয়ে ঘটিত সংগঠন ‘‘হবিগঞ্জ জেলা ডেভলাপমেন্ট ট্রাস্টের উদ্যোগে গত ২ জুন বার্মিংহামের মিষ্টি দেশ রেস্টুরেন্টের কনফারেন্স হলে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মো: আব্দুল মতিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াওর উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মো:আতিকুর রহমান জিলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকারম হাসান এবং নোমান আহমদ। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন মো: মোস্তাকিম আলী, ফারুক আহমদ, জুবায়ের আহমেদ চৌধুরী, মোস্তাক আহমেদ ও মোক্তাদির হোসেনসহ সংগঠনের বিভিন্নসদস্য বৃন্দ।
সভায় সকল সদস্যের সম্মতি ক্রমে আগামীতেও হবিগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের অনুদানের ধারাবাহিকতা বজায় রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। তাছাড়া সভায় আগামী ছয় মাসের জন্য নতুন একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়। এতে সভাপতির দায়িত্ব দেওয়া হয় মো: আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক মো: আফজল মিয়া, ট্রেজারার হিসেবে মোস্তাক আহমদকে। আগামী ২৩ ফেব্র“য়ারী ২০১৬ সালে সাধারণ সভায় করে নতুন একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার ব্যাপারে সিদ্ধান্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com