বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ওল্ডহ্যামে লিবারেল ডেমোক্র্যাট দলের জনসভায় এমপি বাবুর অংশগ্রহণ

  • আপডেট টাইম বুধবার, ২৭ মে, ২০১৫
  • ৫৯২ বা পড়া হয়েছে

ওল্ডহাম ইংল্যান্ড প্রতিনিধি ॥ গত সোমবার স্থানীয় এক বানকুইট ভেনুতে ওল্ডহ্যাম এর কোল্ডহার্স্ট ওয়ার্ড লিবারেল ডেমোক্র্যাট দলের এক জনসভা অনুষ্টিত হয়। ৭ই মে নির্বাচনের পরপরই এই সভায় আগামী দিনের নির্বাচনের পরিকল্পনার এই অনুষ্ঠানে ওল্ডহ্যামের প্রাক্তন কাউন্সিলার মহিব উদ্দিন ও স্থানীয় তরুণ সমাজসেবক মোফাজ্জল চৌধুরী ইমরান এর যৌথ পরিচালনায় ও দলের চেয়ারম্যান শেখ কবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরাআন থেকে তেলায়াত করেন দলের কর্মী মাওঃ তালেব উদ্দিন। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ওল্ডহ্যামের প্রক্তন সংসদ সদস্য ও উত্তর-পূর্ব ইংল্যান্ডের ইউরোপিয়ান ইউনিয়ন সাংসদ ক্রিস ডেভিস। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। অনুষ্টানে আরও বক্তব্য রাখেন নর্থ-ওয়েস্ট ইংল্যান্ড এর লিবারেল ডেমোক্র্যাট দলের অনেক নেতৃবৃন্দ। গেল নির্বাচনে স্থানীয় ইন্টেলিজেন্ট একাডেমির প্রিন্সিপাল নুরুজ্জামানকে নির্বাচিত না করতে পারায় সবাই কষ্ট প্রকাশ করেন এবং আগামীতে শক্তিশালী হয়ে নির্বাচনে আসার মতামত দেন।  দুপুরের ভোজনের মাধ্যমে অনুষ্টের সমাপ্তি ঘোষনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com