বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুর পৌরসভার উন্নয়ন কাজে এমজিএসপি’র প্রতিনিধি দলের সন্তোষ

  • আপডেট টাইম রবিবার, ২৪ মে, ২০১৫
  • ৪৫২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌরসভার উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন মিউনিসিপ্যাল গর্ভারন্যান্স এন্ড সার্ভিসেস (এমজিএসপি)’র প্রকল্পের প্রতিনিধি দল। শনিবার মিউনিসিপ্যাল গর্ভারন্যান্স এন্ড সার্ভিসেস (এমজিএসপি)’র প্রকল্পের পরিচালক কিসষ্টাপার টি পাবলু’র নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শন শেষে বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় মিলিত হয়। পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা’র সভাপতিত্বে মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসচিব মোঃ ফারুক, নির্বাহী প্রকৌশলী রতœাংকুর দাস, প্রকৌশলী সহিদুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস, কাউন্সিলর গোলাপ খাঁন, আবুল বাশার, মহিলা কাউন্সিলর ইশরাত জাহান ডলি প্রমূখ।
মতবিনিময় সভায় পরিষদের সকল বিভাগের কর্মকর্তা, কাউন্সিলর, সাংবাদিক প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় পৌর মেয়র বলেন-সকল দুর্নীতির উর্ধ্বে উঠে নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী কাজ করে যাচ্ছে। চলমান প্রকল্পগুলো বাস্তবায়িত হলে নাগরিকদের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com