বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আউশকান্দি গ্যাস ফিল্ড থেকে মালামাল নিয়ে যাবার সময় ট্রাক ছিনতাইয়ের চেষ্ঠা

  • আপডেট টাইম শনিবার, ২৩ মে, ২০১৫
  • ৬৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আউশকান্দি চায়না গ্যাস ফিল্ড থেকে দরপত্রের মাধ্যমে মালামাল নিয়ে যাবার সময় দুই ট্রাক ছিনতাইকারীদের কবলে পড়েছে। পরে সদর থানা পুলিশ মালবোঝাই ট্রাকটি উদ্ধার করলেও ছিনতাইকারীরা পালিয়ে গেছে। জানা যায়, জনৈক হেলাল মিয়া দরপত্রের মাধ্যমে ওই কোম্পানীর টিন, এঙ্গেল, বিভিন্ন আসবাবপত্রসহ প্রায় ৫ লাখ টাকার লোহাজাতদ্রব্য ক্রয় করেন। তিনি ক্রয়কৃত মামলামাল দু’টি ট্রাকে বোঝাই করে গত বৃহস্পতিবার রাতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। গভীর রাতে ট্রাকটি শায়েস্তাগঞ্জ আসলে একদল ছিনতাইকারী অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ রাত ৩টার দিকে অলিপুর এলাকা থেকে দ’ুটি ট্রাক আটক করে থানায় নিয়ে আসেন। এসময় ছিনতাইকারীরা পালিয়ে যায়। এব্যাপারে হেলাল উদ্দিন বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com