বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সৈয়দ মুশফিকের নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ

  • আপডেট টাইম শনিবার, ২৩ মে, ২০১৫
  • ৫২২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান গত বৃহস্পতিবার এক বিবৃতিতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদের নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন।  এক যুক্ত বিবৃতিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক আওয়ামী পুলিশের অবৈধ গ্রেফতার বাণিজ্যের প্রতিবাদ জানিয়ে বলেন, ছাত্রদল নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতার করে গণতন্ত্র পূণরুদ্ধার আন্দোলন থেকে বিরত রাখা যাবেন। বরং হত্যা, গুম ও গ্রেফতার সবকিছু মোকাবেলা করেই ছাত্রদল আবারো রাজপথে দূর্বার আন্দোলন গড়ে তুলবে। নেতৃবৃন্দ বলেন, ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়। এই  অমোঘ সত্য কথাটি স্মরণ করে দিয়ে নেতৃবৃন্দ আরো বলেন, ছাত্র জনতা দূর্বার আন্দোলনে এক সময়ে অবৈধ সরকারের পতন হবে। তখন নিশ্চয়ই অবৈধ ক্ষমতার অপব্যবহার কারীদের বিচারের কাঠগড়ায় দাড়াতে হবে। নেতৃবৃন্দ অবিলম্বে ছাত্রদল নেতা সৈয়দ মুশফিক আহমেদ এর মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দাবী করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com