বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আহত ১০ ॥ গ্রেপ্তার ১

  • আপডেট টাইম শনিবার, ১৬ মে, ২০১৫
  • ৫৫০ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে দু-পক্ষের সংঘষের্র ঘটনায় সাহাদত হোসেন ধনুমিয়া (৬০) নামে এক জনকে গ্রেফতার করে জেল হাজতে পাটিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের বান্ডারুয়া গ্রামের জামাল মিয়া (৪০) ও একই গ্রামের দুলাল মিয়ার (৩৮)এর মধ্যে দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার দুপুর ১২টার দিকে বান্ডারুয়া গ্রামে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে জামাল মিয়া (৪০), রিপন মিয়া (২৫), আংগুরা বেগম (৩৫), দুলাল মিয়া (৩৮), জাহাঙ্গির হোসেন (১৮), হুমায়ুন মিয়া (৩৫), কাদির মিয়া (২৫), আউয়াল মিয়া (২৬), বেনু মিয়া (৪৫) সহ উভয় পক্ষের প্রায় ১০জন আহত হয় । এ ঘটনায় দুলালের স্ত্রী বাদী হয়ে মাধবপুর থানায় সাহাদত হোসেন ধনুমিয়া সহ ৯জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। গত বৃহস্পতিবার রাত ১টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল্লাহ পিপিএম অভিযান চালিয়ে মাদক স¤্রাট জামালের পিতা সাহাদত হোসেন ধনুমিয়াকে তার বাড়ি থেকে আটক করেন। গতকাল শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com