বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সার্কিট হাউজ সড়কে প্রেমিকাকে নিয়ে টানা হেচড়া, চর থাপ্পড়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ মে, ২০১৫
  • ৫৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সার্কিট হাউজ সড়ক এলাকায় ম্যাজিস্ট্রেট ও পুলিশের সামনে প্রেমিক-প্রেমিকার মান-অভিমানের জের ধরে ঝগড়ার ঘটনা ঘটেছে। এসময় প্রেমিক ক্ষিপ্ত হয়ে প্রেমিকার গালে থাপ্পড় মেরেছে।
শহরের নাতিরাবাদ এলাকার এক কলেজ ছাত্রীর সাথে প্রতিবেশী থানার সোর্স হৃদয় আহমেদ সুজন (২৫) এর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ইদানিং সম্পর্কে ফাটল ধরে। গতকাল বুধবার বিকেলে ওই ছাত্রী প্রাইভেট পড়া শেষে বাসায় ফেরার পথে সার্কিট হাউজের মোড়ে পৌছুলে সুজন তার এক সঙ্গীকে নিয়ে মোটর সাইকেলে এসে ছাত্রীর গতিরোধ করে তার সাথে যেতে বলে। কিন্তু ছাত্রী যেতে না চাইলে সাইকেল থেকে নেমে সুজন তার হাত ধরে টানা হেচড়া শুরু করে। এ সময় ওই স্থানে পৌছেন তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এক পর্যায়ে প্রেমিকাকে গালে থাপ্পড় দেয় সুজন। এ সময় ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত পুলিশ সদস্যদের সুজনকে আটক করতে বললে সে দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে নাতিরাবাদ এলাকার শতাধিক মানুষ সার্কিট হাউজে এসে ম্যাজিস্ট্রেটগণের নিকট বিচারপ্রার্থী হন। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে জানালে তিনি এসে অভিভাবকদেরকে পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ দিতে বলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com