বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরে শিক্ষক স্বপন হত্যাকাণ্ড ॥ এখনও রহস্য অনুদঘাটিত ২ আসামীর জামিন না মঞ্জুর

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ মে, ২০১৫
  • ৫৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকার প্রেসিডেন্সি স্কুল এন্ড কলেজের শিক্ষক স্বপন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ।
এদিকে আটক ভ্যানচালকসহ তিন জনের জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানার আদালতে অভিযুক্ত আসামী ভ্যান চালক আয়াত আলীসহ অপর দুই আসামীকে হাজির করে জামিনের আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করেন। উল্লেখ্য সম্প্রতি শহরের পুরান মুন্সেফী আবাসিক এলাকায় অবস্থিত প্রেসিডেন্সি স্কুল এন্ড কলেজ থেকে শিক্ষক আবু মুসা স্বপনের লাশ উদ্ধার করে পুলিশ। শিক্ষক স্বপন হবিগঞ্জ সদর উপজেলার মশাজান গ্রামের মৃত তোরাব আলীর পুত্র। তিনি হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের মাষ্টার্স ১ম বর্ষের ছাত্র। এব্যাপারে সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, ইব্রাহিম বিথংঙ্গল বদলী হওয়ার পর এখনো মামলাটি কাউকে দেয়া হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com