মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে আদম ব্যবসায়ী ছাবু মিয়া পুলিশের খাঁচায় বন্দি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ মে, ২০১৫
  • ৫২৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের রাধাপুর গ্রামের পলাতক আসামী ছাবু মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ছাবু মিয়া ওই গ্রামের হরমুজ উল্লার পুত্র।
পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের রাধাপুর গ্রামের আদম ব্যবসায়ী ছাবু মিয়া দীর্ঘদিন ধরে বিদেশ নেয়ার কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়। ওই টাকা ফেরৎ না দেয়ায় সাধারণ মানুষ প্রতারনার শিকার হয়ে পথে বসেছে। এ ব্যাপারে বিজ্ঞ আদালতে সিআর ৬০/১৫ নং মামলা দায়ের করলে ঘটনার সত্যতা পেয়ে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল সোমবার বেলা ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই করিম উল্লার নেতৃত্বে একদল পুলিশ তার বাড়ি থেকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com