রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

চুনারুঘাটে প্রতিপক্ষের হামলায় ভাসুর ছোট ভাইয়ের স্ত্রী আহত

  • আপডেট টাইম শুক্রবার, ৮ মে, ২০১৫
  • ৪৪৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে জমির পানি ছাড়া নিয়ে প্রতিপক্ষের হামলায় ভাসুর ও ছোট ভাইয়ের স্ত্রী আহত হয়েছে। আহতরা হচ্ছে-চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের আব্দুল ছমদ (৫০) ও তার ছোট ভাইয়ের বউ বিধবা মিনারা খাতুন (৩৫)। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে এ ঘটনাটি ঘটে। আহত কৃষক ছমদ মিয়া ও তার ছোট ভাইয়ের বউ মিনারা খাতুন জানান, জমির পানি ছাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে একই গ্রামের আব্দুল মতলিবের পুত্র আব্দুল আজিদসহ আরো কয়েকজন মিলে তাদের উপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তারা আহত হয়। পরে তাদেরকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com