বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সামছ উদ্দিন আহমেদ এমবিইকে সিলেট পুলিশ সুপারের সম্মাননা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ মে, ২০১৫
  • ৬০৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ যুক্তরাজ্যের এথনিক মাইনরিটি কাউন্সিলের চেয়ারম্যান ও বিশিষ্ট কমিউনিটি লিডার সামছ উদ্দিন আহমেদ এমবিই’র সিলেট সফর উপলক্ষে তাঁকে সিলেট পুলিশ সুপারের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। গতকাল বুধবার সকাল ১০টায় সিলেট পুলিশ সুপার কার্যালয়ের বাংলোয় অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে সামছ উদ্দিন আহমেদ এমবিই’র হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সিলেটের পুলিশ সুপার নুর-এ আলম মিনা পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার নয়মুল হাসান। ওই সময় আরো উপস্থিত ছিলেন প্রবাসী নেতা উজ্জ্বল আহমেদ ও ড. এ এইচ মীর্জা। উল্লেখ্য, সামছ উদ্দিন আহমেদ এমবিই ইংল্যান্ড ও বাংলাদেশের বিভিন্ন স্থানে অনেকগুলো সেবামূলক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং পরিচালনা করে আসছেন। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গ্রামের বাসিন্দা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com