বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে তিন সন্তানের জন্ম দিলেন এক মা ॥ দু’শিশুর মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ৬ মে, ২০১৫
  • ৫৯৭ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের বাণী সরকার নামের এক গর্ভবতী মা এক সাথে তিন সন্তান জন্ম দিয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ২ টার দিকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মেয়ে ও এক ছেলের প্রসব করান কর্তব্যরত চিকিৎসক ও নার্স আফরোজা পারভীন। নবজাতকদের অবস্থা আশংকাজনক দেখে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসক। কিন্তু টাকা সংগ্রহ করতে না পারায় সিলেট যেতে পারেননি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই এক ছেলে ও এক মেয়ের মৃত্যু ঘটে।
জানা যায়, গুমগুমিয়া গ্রামের রুকেশ সরকারের স্ত্রী বাণী সরকার’র প্রসব ব্যথা দেখা দিলে গতকাল ভোরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার পরিবারের লোকজন। পরে বেলা ২ ঘটিকার দিকে এক সাথে তিন সন্তানের জন্ম হয়। প্রথমে তিন সন্তানের জন্মের খবরে কিছুটা আনন্দে ছিলেন জন্ম দাতা পিতা ও গর্ভধারিনী মাতাসহ পরিবারের লোকজন। পরে যখন চিকিৎসক বলেন তিন শিশুর অবস্থা আশংকাজনক তাদেরকে সিলেট হাসপাতালে ভর্তি করতে হবে তখনই তাদের আনন্দটা দুঃখে পরিণত হয়। তাৎক্ষনিকভাবে সিলেটে যাওয়ার জন্য টাকা সংগ্রহ করতে পারেননি হত-দরিদ্র পরিবারের লোকজন। বাণী সরকারের এক সাথে তিন সন্তান জন্ম দেয়ার ঘটনা প্রচার হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় তাদেরকে এক নজর দেখার জন্য শত শত জনতা ভীড় জমান স্বাস্থ্য কমপ্লেক্সে। এক নবজাতকসহ মা বাণী সরকার সুস্থ আছেন বলে জানিয়েছেন রুকেশ সরকার।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোঃ গোলাম শাহরিয়ার এ প্রতিবেদককে জানান, স্বাভাবিকভাবেই তিন সন্তানের জন্ম হয়েছে। কিন্তু তাদের ওজন খুব কম এবং অবস্থা আশংকাজনক দেখে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিলেট হাসপাতালে প্রেরণ করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com